২৬/৫৩. অধ্যায়ঃ

বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩২৪

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، وَمَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، قَالَ: " أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَدْخُلَ عَلَيْهِنَّ بِتِلْكَ الرَّضْعَةِ أَحَدٌ مِنَ النَّاسِ يُرِيدُ رَضَاعَةَ الْكَبِيرِ، وَقُلْنَ لِعَائِشَةَ: وَاللَّهِ مَا نُرَى الَّذِي أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَهْلَةَ بِنْتَ سُهَيْلٍ، إِلَّا رُخْصَةً فِي رَضَاعَةِ سَالِمٍ وَحْدَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاللَّهِ لَا يَدْخُلُ عَلَيْنَا أَحَدٌ بِهَذِهِ الرَّضْعَةِ وَلَا يَرَانَا "

উরওয়া (রহঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর স্ত্রীগণ তাঁদের নিকট দুধ সম্পর্কের কারো আগমনকে অপছন্দ করতেন (আয়িশা (রাঃ) ব্যতীত অর্থাৎ বয়স্কদের দুধ সম্পর্ক)। তাঁরা আয়িশা (রাঃ)-কে বলতেন: আল্লাহর কসম! আমরা মনে করি রসূলুল্লাহ (ﷺ) সাহলা বিনতু সুহাইল-কে যে আদেশ করেছেন, তা রসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে শুধু সালিম-এর দুধ পানের ব্যাপারেই বিশেষ অনুমতি ছিল। আল্লাহর কসম! এ ধরনের দুধ সম্পর্ক নিয়ে কেউ আমাদের কাছে আসতেও পারবে না এবং আমাদের সাথে দেখা করতেও পারবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন