২৬/৫৩. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩২৫ - নিকাহ

বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩২৫

أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، أَنَّ أُمَّهُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ، أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَقُولُ: " أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُدْخَلَ عَلَيْهِنَّ بِتِلْكَ الرَّضَاعَةِ، وَقُلْنَ لِعَائِشَةَ: وَاللَّهِ مَا نُرَى هَذِهِ إِلَّا رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً لِسَالِمٍ، فَلَا يَدْخُلْ عَلَيْنَا أَحَدٌ بِهَذِهِ الرَّضَاعَةِ وَلَا يَرَانَا "

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ 'উবায়দাহ্ ইবনু 'আবদুল্লাহ ইবনু যাম্'আহ্ অবহিত করেছেন, তাঁর মাতা যায়নাব বিনতু আবূ সালামাহ্ (রাঃ) তাঁকে জানিয়েছেন, তাঁর মাতা নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামাহ্ (রাঃ) বলতেন, নবী (ﷺ)-এর সকল স্ত্রীই এ দুধ সম্পর্কে তাঁদের নিকট প্রবেশকে পছন্দ করতেন না। তাঁরা 'আয়িশাহ্ (রাঃ)-কে বলতেন: আল্লাহর কসম! আমরা মনে করি, এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অনুমতি ছিল, যা ছিল শুধু সালিম-এর জন্য প্রযোজ্য। কেউ এ দুধ সম্পর্কের কারণে আমাদের নিকট আসতে পারবে না এবং আমাদের সাথে দেখাও করতে পারবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন