২৬/৫৪. অধ্যায়ঃ
স্তন্যদানকারিণীর সাথে সহবাস
সুনানে নাসাঈ : ৩৩২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩২৬
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ جُدَامَةَ بِنْتَ وَهْبٍ، حَدَّثَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ حَتَّى ذَكَرْتُ أَنَّ فَارِسَ وَالرُّومَ يَصْنَعُهُ - وَقَالَ إِسْحَقُ: يَصْنَعُونَهُ - فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ "
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
জুদামা বিনতু ওহব তাঁর নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ইচ্ছা করেছিলাম, ‘গীলা’ (অর্থাৎ স্তন্যদানকারিণী স্ত্রীর সাথে সঙ্গম) করতে নিষেধ করব। পরে আমার মনে হলো যে, ফার্স ও রুমের অধিবাসীরা এমন করে থাকে। ইসহাক (রহঃ) বলেন: তারা এমন করে, তাতে তাদের সন্তানদের কোনো সমস্যা হয় না।
