২৬/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩২৭ - নিকাহ
আয্ল করা
সুনানে আন-নাসায়ী : ৩৩২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩২৭
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرِ بْنِ مَسْعُودٍ، وَرَدَّ الْحَدِيثَ حَتَّى رَدَّهُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: ذُكِرَ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَمَا ذَاكُمْ؟» قُلْنَا: الرَّجُلُ تَكُونُ لَهُ الْمَرْأَةُ فَيُصِيبُهَا وَيَكْرَهُ الْحَمْلَ، وَتَكُونُ لَهُ الْأَمَةُ فَيُصِيبُ مِنْهَا وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ، قَالَ: «لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا، فَإِنَّمَا هُوَ الْقَدَرُ»
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুর রহমান ইবনু বিশ্র ইবনু মাস্'ঊদ (রহঃ) হতে বর্ণিত। তিনি হাদীসটিকে আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)-এর দিকে সম্পর্কিত করেছেন। তিনি বলেছেন, [একদিন] রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট 'আয্ল সম্পর্কে বলা হলে তিনি (ﷺ) বললেন: এটা কি? আমরা বললাম: কোনো ব্যক্তির স্ত্রী আছে। সে তার সাথে সহবাস করার সময় গর্ভবতী হওয়াকে অপছন্দ করে অথবা তার দাসী আছে। তার সাথে সঙ্গম করে এবং গর্ভবতী হওয়া অপছন্দ করে। তিনি (ﷺ) বললেন: না, এটা করলে তোমাদের ক্ষতি নেই। কেননা, যা নির্ধারিত আছে তা হবেই।
