২৬/৫৩. অধ্যায়ঃ

বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩১৯

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ حُمَيْدَ بْنَ نَافِعٍ، يَقُولُ: سَمِعْتُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، تَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَأَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَيَّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ» قُلْتُ: إِنَّهُ لَذُو لِحْيَةٍ، فَقَالَ: «أَرْضِعِيهِ يَذْهَبْ مَا فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ» قَالَتْ: وَاللَّهِ مَا عَرَفْتُهُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ بَعْدُ

মাখরামা ইব্ন বুকায়র (রাঃ) হতে বর্ণিতঃ

মাখরামা ইবন বুকাইর (রহঃ) তার পিতার সূত্রে বলেন, আমি হুমায়দ ইবন নাফি (রহঃ)-কে বলতে শুনেছি যে, আমি যায়নব বিনত আবু সালামা (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি: সাহলা বিনতু সুহাইল (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন: হে আল্লাহর রসূল! আমার নিকট সালিমের আসা-যাওয়ায় আমি আবু হুযাইফার চেহারায় বিরক্তির চিহ্ন দেখছি।রসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তাকে দুধ পান করিয়ে দাও। আমি বললাম: সে তো দাড়িওয়ালা। তিনি বললেন: তাকে তুমি দুধ পান করিয়ে দাও। আবু হুযাইফার চেহারায় যে বিরক্তির চিহ্ন দেখছ তা দূর হয়ে যাবে। সাহলা (রাঃ) বলেন: আল্লাহর কসম! এরপর আবু হুযাইফার (রাঃ) চেহারায় আমি আর তা দেখিনি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন