২৬/৬৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৪৭ - নিকাহ
মুহর নির্ধারণ করার ক্ষেত্রে ইনসাফ করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৪৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ ذَلِكَ، فَقَالَتْ: «فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٍّ» وَذَلِكَ خَمْسُ مِائَةِ دِرْهَمٍ
আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) সাড়ে বারো উক্বিয়্যায় বিবাহ করেছেন আর এর পরিমাণ পাঁচশ' দিরহাম।'
