২৬/৬৬. অধ্যায়ঃ

মুহর নির্ধারণ করার ক্ষেত্রে ইনসাফ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৪৬

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3] قَالَتْ: «يَا ابْنَ أُخْتِي، هِيَ الْيَتِيمَةُ، تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَتُشَارِكُهُ فِي مَالِهِ، فَيُعْجِبُهُ مَالُهَا وَجَمَالُهَا، فَيُرِيدُ وَلِيُّهَا أَنْ يَتَزَوَّجَهَا بِغَيْرِ أَنْ يُقْسِطَ فِي صَدَاقِهَا، فَيُعْطِيَهَا مِثْلَ مَا يُعْطِيهَا غَيْرُهُ، فَنُهُوا أَنْ يَنْكِحُوهُنَّ إِلَّا أَنْ يُقْسِطُوا لَهُنَّ، وَيَبْلُغُوا بِهِنَّ أَعْلَى سُنَّتِهِنَّ مِنَ الصَّدَاقِ، فَأُمِرُوا أَنْ يَنْكِحُوا مَا طَابَ لَهُمْ مِنَ النِّسَاءِ سِوَاهُنَّ»، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: " ثُمَّ إِنَّ النَّاسَ اسْتَفْتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ فِيهِنَّ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} [النساء: 127]- إِلَى قَوْلِهِ - {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] "، قَالَتْ عَائِشَةُ: " وَالَّذِي ذَكَرَ اللَّهُ تَعَالَى أَنَّهُ يُتْلَى فِي الْكِتَابِ الْآيَةُ الْأُولَى الَّتِي فِيهَا {وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3] "، قَالَتْ عَائِشَةُ: " وَقَوْلُ اللَّهِ فِي الْآيَةِ الْأُخْرَى {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] رَغْبَةَ أَحَدِكُمْ عَنْ يَتِيمَتِهِ الَّتِي تَكُونُ فِي حَجْرِهِ حِينَ تَكُونُ قَلِيلَةَ الْمَالِ وَالْجَمَالِ، فَنُهُوا أَنْ يَنْكِحُوا مَا رَغِبُوا فِي مَالِهَا مِنْ يَتَامَى النِّسَاءِ إِلَّا بِالْقِسْطِ مِنْ أَجْلِ رَغْبَتِهِمْ عَنْهُنَّ "

উরওয়া ইবৃন যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আয়িশা (রাঃ)-কে আল্লাহর এ বাণী: "তোমরা যদি আশঙ্কা কর যে, তোমরা ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের থেকে যাকে তোমাদের ভাল লাগে...." (সূরা আন নিসা ৪: ৩) সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। হে আমার ভাগ্নে! আয়াতে ঐ ইয়াতীম সম্পর্কে বলা হয়েছে যে তার অভিভাবকত্বে প্রতিপালিত হয় এবং তার মালে শরীক হয়ে যায়। ফলে তার মাল ও সৌন্দর্য তাকে আকৃষ্ট করে। ফলে অভিভাবক তাকে তার মহরের ক্ষেত্রে ইনসাফ করা ব্যতীত বিবাহ করতে চায়। তাকে ঐ মহরও দিতে চায় না, যা তাকে অন্যরা দিত। অতএব তাদের প্রতি ইনসাফ করা এবং তাদের ক্ষেত্রে প্রচলিত মহরের সর্বোচ্চ হার আদায় করা ব্যতীত তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আর তারা ব্যতীত অন্য যে নারী তাদের পছন্দ হয়, তাদেরকে বিবাহ করতে আদেশ করা হয়েছে।উরওয়াহ (রাঃ) বলেন, আয়িশা (রাঃ) বলেছেন: এরপর লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাদের (ইয়াতীমদের) ব্যাপারে সমাধান চাইলে, মহান ও মহীয়ান আল্লাহ তা’আলা এ আয়াত নাজিল করেন:وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ"লোকেরা আপনার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়। বলুন: আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন... অথচ তোমরা তাদের বিবাহ করতে চাও...." (সূরা আন নিসা ৪: ১২৭)।আয়িশা (রাঃ) বলেন: আল্লাহ তা’আলা উল্লেখ করেছেন যে, যা কিতাবে তিলাওয়াত করা হয়, তাহলো প্রথম আয়াত যাতে রয়েছে:وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَّكُم مِّنَ النِّسَاءِ"যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর...." (সূরা আন নিসা ৪ : ৩)।আয়িশা (রাঃ) বলেন, অন্য আয়াতে আল্লাহ তা’আলার বাণী হলো:وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّঅর্থাৎ তোমাদের অভিভাবকত্বে যে ইয়াতীম মেয়ে রয়েছে যখন সে স্বল্প সম্পদের মালিক ও ক্ষীণ সৌন্দর্যের অধিকারী হয়, তাদের প্রতি তোমাদের মন আকৃষ্ট হয় না। এ কারণে ইয়াতীম মেয়েদের মধ্যে যার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে ইনসাফ ব্যতীত তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন