২৬/৭০. অধ্যায়ঃ
লজ্জাস্থান হালাল করা
সুনানে নাসাঈ : ৩৩৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ خَالِدِ بْنِ عُرْفُطَةَ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: أَنَّ رَجُلًا يُقَالُ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُنَيْنٍ وَيُنْبَزُ قُرْقُورًا، أَنَّهُ وَقَعَ بِجَارِيَةِ امْرَأَتِهِ، فَرُفِعَ إِلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، فَقَالَ: «لَأَقْضِيَنَّ فِيهَا بِقَضِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنْ كَانَتْ أَحَلَّتْهَا لَكَ جَلَدْتُكَ، وَإِنْ لَمْ تَكُنْ أَحَلَّتْهَا لَكَ رَجَمْتُكَ بِالْحِجَارَةِ»، فَكَانَتْ أَحَلَّتْهَا لَهُ، فَجُلِدَ مِائَةً قَالَ قَتَادَةُ: فَكَتَبْتُ إِلَى حَبِيبِ بْنِ سَالِمٍ، فَكَتَبَ إِلَيَّ بِهَذَا
নু’মান ইবন বশীর (রা:) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু হুনাইন- যার ব্যঙ্গ নাম ছিল কুরকুর। সে তার স্ত্রীর দাসীর সাথে সহবাস করলে নুমান ইবনু বাশীর (রাঃ)-এর নিকট তার বিচার আনা হল। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর ফায়সালা অনুযায়ী আমি তোমার ফায়সালা দিব। যদি সে (স্ত্রী) তোমার জন্য তাকে (দাসীকে) বৈধ করে, তবে তোমাকে বেত্রাঘাত করব, আর যদি সে (স্ত্রী) তোমার জন্য তাকে (দাসীকে) বৈধ না করে, তবে তোমাকে রজম করব। দেখা গেল, সে তাকে তার জন্য বৈধ করেছিল। সে জন্য তিনি একশত চাবুক লাগালেন। কাতাদা (রহঃ) বলেন: আমি এ ব্যাপারে হাবীব ইবনু সালিম-এর নিকট লিখলে তিনিও আমার নিকট অনুরূপই লিখেন।
