২৬/৭০. অধ্যায়ঃ
লজ্জাস্থান হালাল করা
সুনানে নাসাঈ : ৩৩৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৬২
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عَارِمٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي رَجُلٍ وَقَعَ بِجَارِيَةِ امْرَأَتِهِ: «إِنْ كَانَتْ أَحَلَّتْهَا لَهُ، فَأَجْلِدْهُ مِائَةً، وَإِنْ لَمْ تَكُنْ أَحَلَّتْهَا لَهُ، فَأَرْجُمْهُ»
নু’মান ইবন বশীর (রা:) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি তার স্ত্রীর দাসীর সাথে সহবাসে লিপ্ত হয়, তার সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যদি সে (স্ত্রী) তাকে তার জন্য বৈধ করে থাকে তবে তাকে একশত বেত্রাঘাত কর। আর যদি সে তাকে তার জন্য বৈধ না করে থাকে, তবে রজম কর।
