২/৭. অধ্যায়ঃ
কোন পাত্রে কুকুরের মুখ দেয়ার দরুন তা মাটি দিয়ে ঘষে নেয়া
সুনানে নাসাঈ : ৩৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ يَزِيدَ بْنِ حُمَيْدٍ قَالَ: سَمِعْتُ مُطَرِّفًا يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ قَالَ: «مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ؟» قَالَ: وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِوَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوا الثَّامِنَةَ بِالتُّرَابِ» خَالَفَهُ أَبُو هُرَيْرَةَ فَقَالَ: إِحْدَاهُنَّ بِالتُّرَابِ
আবদুল্লাহ ইব্ন মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন। তাদের সঙ্গে কুকুরের কি সম্পর্ক? আবদুল্লাহ বলেন, তিনি (ﷺ) শিকারের কুকুর ও বকরী পালের (পাহারার জন্য) কুকুর পোষার অনুমতি দিয়েছেন।তিনি এও বলেছেন, যখন কুকুর পাত্রে মুখ দেয় তখন তা সাতবার ধুয়ে নেবে আর অষ্টমবার মাটি দিয়ে ঘষে নেবে। আবূ হুরাইরা (রাঃ)-এর বর্ণনা আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাঃ)-এর বর্ণনা হতে অন্য রকম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তন্মধ্যে যে কোন একবার মাটি দিয়ে ঘষে নেবে।
