২/৭. অধ্যায়ঃ
কোন পাত্রে কুকুরের মুখ দেয়ার দরুন তা মাটি দিয়ে ঘষে নেয়া
সুনানে নাসাঈ : ৩৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ قَالَ: سَمِعْتُ مُطَرِّفًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَالْغَنَمِ، وَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ»
আবদুল্লাহ ইব্ন মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুকুরকে মেরে ফেলতে আদেশ করেছেন এবং বকরির পালের ও শিকারি কুকুরের বিষয়ে কুকুর পুষতে অনুমতি দিয়েছেন। তিনি (ﷺ) আরও বলেছেন, যখন কুকুর কোন পাত্রে মুখ দেয় তখন তা সাতবার ধুয়ে নিবে আর অষ্টমবারে তা মাটি দ্বারা ঘষবে।
