২৭/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৯৪ - তালাক
সুন্নাত অনুসারে ত্বলাক্ব দেয়া
সুনানে আন-নাসায়ী : ৩৩৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৯৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: «طَلَاقُ السُّنَّةِ تَطْلِيقَةٌ وَهِيَ طَاهِرٌ فِي غَيْرِ جِمَاعٍ، فَإِذَا حَاضَتْ وَطَهُرَتْ طَلَّقَهَا أُخْرَى، فَإِذَا حَاضَتْ وَطَهُرَتْ طَلَّقَهَا أُخْرَى، ثُمَّ تَعْتَدُّ بَعْدَ ذَلِكَ بِحَيْضَةٍ» قَالَ الْأَعْمَشُ: سَأَلْتُ إِبْرَاهِيمَ فَقَالَ مِثْلَ ذَلِكَ
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সুন্নাত তালাক হলো, যে পবিত্র অবস্থায় সহবাস করা হয়নি, তাতে এক তালাক। এরপর যখন হায়য হওয়ার পর পবিত্র হয়, তখন আর এক তালাক। এরপর যখন সে আবার হায়য থেকে পবিত্র হয়, তখন আরো এক তালাক দিবে। এরপর সে [এক] হায়য দ্বারা ইদ্দত পালন করবে। আ'মাশ (রহঃ) বলেন: আমি ইবরাহীমকে জিজ্ঞেস করলে তিনিও এরূপ বললেন।
