২৭/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৯৩ - তালাক
‘ইদ্দাতের সুষ্ঠু হিসেবের লক্ষ্যে মহান ও মহীয়ান আল্লাহর নির্দেশিত ত্বলাক্বের সময় প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৩৩৯৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৯৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُهُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ} [الطلاق: 1] قَالَ ابْنُ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «قُبُلِ عِدَّتِهِنَّ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মহান ও মহীয়ান আল্লাহর বাণী: يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ “হে নাবী! তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তালাক দাও তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে..."- (সূরা আত্ব ত্বলা-ক্ব ৬৫ : ১); সম্পর্কে বর্ণিত যে, ইবনু 'আব্বাস (রাঃ) বলেছেন [আয়াতে], অর্থাৎ ইদ্দতের পূর্বের সময় হিসাব করে।
