২৭/৫. অধ্যায়ঃ
'ইদ্দাত পালনের সুষ্ঠু বিবেচনা ব্যতীত ত্বলাক্ব দিলে ত্বলাক্বদাতার জন্য তা হিসাবে ধরা
সুনানে নাসাঈ : ৩৩৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৯৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ، عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَقَالَ: هَلْ تَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا، ثُمَّ يَسْتَقْبِلَ عِدَّتَهَا» فَقُلْتُ لَهُ: فَيَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ، فَقَالَ: «مَهْ، أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ»
ইঊনুস ইব্ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন উমর (রাঃ)-কে এমন এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করলাম, যে তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দিয়েছে। তখন তিনি বলেন: তুমি কি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে চেন? সে তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দেয়। উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলে তিনি (ﷺ) তাকে নির্দেশ দেন: সে যেন তাকে ফিরিয়ে নেয়। এরপর তার ইদ্দতের অপেক্ষা করে। তখন তাকে আমি বললাম: এই তালাকের জন্যই কি ইদ্দত পালন করবে? তিনি বললেন: তবে আর কী? সে যদি অক্ষমতা এবং মূর্খতার পরিচয় দেয়, তাহলে তুমি বল তো কি সে তালাক গণ্য হবে না?
