২৭/৫. অধ্যায়ঃ

'ইদ্দাত পালনের সুষ্ঠু বিবেচনা ব্যতীত ত্বলাক্ব দিলে ত্বলাক্বদাতার জন্য তা হিসাবে ধরা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০০

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَقَالَ: أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ، «فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا، ثُمَّ يَسْتَقْبِلَ عِدَّتَهَا» قُلْتُ لَهُ: إِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، أَيَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ؟ فَقَالَ: «مَهْ، وَإِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ»

ইঊনুস ইব্‌ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইবন উমর (রাঃ)-কে বললাম : এক ব্যক্তি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে। তখন তিনি বললেন : তুমি কি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে চেন? সে তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয়। তখন উমর (রাঃ) তার এ বিষয়ে প্রশ্ন করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন, তিনি (ﷺ) তাকে এ নির্দেশ দেন, সে যেন তাকে ফিরিয়ে নেয়। এরপর তার ইদ্দাতের অপেক্ষা করে। আমি তাকে বললাম : যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয়, তখন এই তালাকের জন্যও কি তাকে ইদ্দাত পালন করতে হবে? তিনি বললেন : তবে আর কী? যদি সে অক্ষমতা এবং মূর্খতার পরিচয় দেয়, তাহলে তুমিই বল?

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন