২৭/৬. অধ্যায়ঃ
একত্রে তিন ত্বলাক্ব এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
সুনানে নাসাঈ : ৩৪০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০১
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ مَحْمُودَ بْنَ لَبِيدٍ، قَالَ: أُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثَ تَطْلِيقَاتٍ جَمِيعًا، فَقَامَ غَضْبَانًا ثُمَّ قَالَ: «أَيُلْعَبُ بِكِتَابِ اللَّهِ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ؟» حَتَّى قَامَ رَجُلٌ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا أَقْتُلُهُ؟
ইব্ন মাখরামা (রহঃ) হতে বর্ণিতঃ
মাখরামা (রহঃ) তাঁর পিতা হতে আমাদেরকে অবহিত করেছেন। আমি মাহমুদ ইবন লাবীদ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ)-কে এক লোক সম্পর্কে জানানো হল, সে তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছিল। এ কথা শুনে তিনি (ﷺ) রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। অতঃপর বললেন: সে কি আল্লাহর কিতাব নিয়ে খেলা-তামাশা করছে? অথচ আমি তোমাদের মাঝেই অবস্থান করছি। তখন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমি কি তাকে হত্যা করবো না?
