২৭/৭. অধ্যায়ঃ

এ বিষয়ে অবকাশ প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ: أَنَّ عُوَيْمِرًا الْعَجْلَانِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ: أَرَأَيْتَ يَا عَاصِمُ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، أَيَقْتُلُهُ فَيَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ؟ سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ: يَا عَاصِمُ، مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ: لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتَ عَنْهَا، فَقَالَ عُوَيْمِرٌ: وَاللَّهِ لَا أَنْتَهِي حَتَّى أَسْأَلَ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسْطَ النَّاسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ نَزَلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ، فَاذْهَبْ فَأْتِ بِهَا» قَالَ سَهْلٌ: فَتَلَاعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا فَرَغَ عُوَيْمِرٌ قَالَ: كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا، فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু শিহাব (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন। সাহল ইবনু সা‘দ আস সা‘ঈদী তাঁকে জানিয়েছেন যে, উওয়াইমির আল আজলানি (রাঃ) আসিম ইবনু আদী (রাঃ)-এর নিকট এসে বললেন: হে আসিম! তুমি কি মনে কর, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে কোনো ব্যক্তিকে দেখতে পায়, তবে সে কি তাকে হত্যা করবে? তা হলে তো লোকেরাও তাকে হত্যা করবে, অথবা কি করবে? হে আসিম! তুমি আমার পক্ষ হয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে জিজ্ঞেস কর। তখন আসিম রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি প্রশ্নটি অপছন্দ করে দোষারোপ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনলেন, আসিম (রাঃ) তা খুবই গুরুতর মনে হল।আসিম (রাঃ) ঘরে ফিরে আসলে উওয়াইমির (রাঃ) তার নিকট এসে বললেন: হে আসিম! রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে কি বলেছেন? আসিম (রাঃ) উওয়াইমির (রাঃ)-কে বললেন: তুমি তো আমার কাছে কল্যাণকর কিছু নিয়ে আসোনি। আমি যা জিজ্ঞেস করেছি, তাতে রাসূলুল্লাহ (ﷺ) অসন্তুষ্ট হয়েছেন। উওয়াইমির (রাঃ) বললেন: আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা জিজ্ঞেস না করে ক্ষান্ত হব না।এরপর উওয়াইমির (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জনসমক্ষে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি ঐ ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে তার স্ত্রীর সাথে অন্য লোককে দেখতে পায়। সে কি তাকে হত্যা করবে, ফলে আপনাদেরাও তাকে হত্যা করবেন? অথবা তার করণীয় কি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার এবং তোমার সঙ্গিনীর বিষয়ে হুকুম নাজিল হয়েছে। অতএব তুমি তাকে নিয়ে এসো।সাহল (রাঃ) বলেন: এরপর উভয়ে এসে লি‘আন করলেন। তখন আমি অন্যান্য লোকের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ছিলাম। উওয়াইমির (রাঃ) লি‘আন শেষ করে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমি তাকে রাখি, তাহলে আমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছিলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আদেশ দেবার পূর্বেই তিনি তাকে তিন তালাক দিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন