২৭/৭. অধ্যায়ঃ

এ বিষয়ে অবকাশ প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪০৩

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ الْأَحْمَسِيُّ، قَالَ: حَدَّثَنَا الشَّعْبِيُّ، قَالَ: حَدَّثَتْنِي فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ، قَالَتْ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَنَا بِنْتُ آلِ خَالِدٍ، وَإِنَّ زَوْجِي فُلَانًا أَرْسَلَ إِلَيَّ بِطَلَاقِي، وَإِنِّي سَأَلْتُ أَهْلَهُ النَّفَقَةَ وَالسُّكْنَى فَأَبَوْا عَلَيَّ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَدْ أَرْسَلَ إِلَيْهَا بِثَلَاثِ تَطْلِيقَاتٍ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا النَّفَقَةُ وَالسُّكْنَى لِلْمَرْأَةِ إِذَا كَانَ لِزَوْجِهَا عَلَيْهَا الرَّجْعَةُ»

শা’বী (রহঃ) হতে বর্ণিতঃ

ফাতিমা বিনতু কায়স (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন। আমি নাবী (ﷺ)-এর কাছে গিয়ে বললাম: আমি আলি খালিদের কন্যা। আমার স্বামী অমুক, আমার নিকট তালাকের খবর পাঠিয়েছে। আমি তার পরিবারের কাছে ভরণ-পোষণ এবং বাসস্থান চাইলে তারা তা দিতে অস্বীকার করেছে। হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা বললেন: সে তার নিকট তিন তালাকের খবর পাঠিয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : ভরণ-পোষণ এবং বাসস্থান স্ত্রীকে ঐ সময় দেয়া হবে যখন স্বামীর অধিকার থাকে তাকে ফিরিয়ে আনার [রজু’ করার]।

[১] লি’আন শব্দের অর্থ – একে অপরের প্রতি আল্লাহর অভিশাপ ও ক্রোধের বদ দু’আ করা। শরীআতের পরিভাষায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে চরিত্রহীনতা ও যিনার অভিযোগ উত্থাপন করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়কে বিশেষ পদ্ধতিতে শপথ দেয়াকে লি’আন বলা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন