২৭/৩০. অধ্যায়ঃ
যার স্বামী স্বাধীন ঐ দাসী স্বাধীন হওয়ার পর তার ইখতিয়ার প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৪৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَاشْتَرَطُوا وَلَاءَهَا، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ»، وَأُتِيَ بِلَحْمٍ، فَقِيلَ: إِنَّ هَذَا مِمَّا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ»، وَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ زَوْجُهَا حُرًّا---[حكم الألباني] صحيح دون قوله حر والمحفوظ أنه كان عبدا
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বারীরা (রাঃ)-কে ক্রয় করতে ইচ্ছা প্রকাশ করলেন। তার মুনিবরা ওয়ালার শর্তারোপ করে। নবি (ﷺ)-এর নিকট তা উল্লেখ করা হলে তিনি (ﷺ) বললেন: তুমি তাকে ক্রয় করে স্বাধীন করে দাও। কেননা, যে স্বাধীন করবে, ওয়ালা তারই হবে। তাঁর কাছে কিছু গোশত এনে বলা হলো: এটা ঐ গোশত, যা বারীরা (রাঃ)-কে সদকা দেয়া হয়েছে। তিনি বললেন: তা তার জন্য সদকা, আমাদের জন্য হাদিয়া। তার স্বামী স্বাধীন থাকাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইখতিয়ার প্রদান করেন।
