২৭/৩১. অধ্যায়ঃ

যে দাসী আযাদ হয়েছে এবং তার স্বামী দাস, তার ইখতিয়ার সম্পর্কে।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫১

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَاتَبَتْ بَرِيرَةُ عَلَى نَفْسِهَا بِتِسْعِ أَوَاقٍ، فِي كُلِّ سَنَةٍ بِأُوقِيَّةٍ، فَأَتَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا، فَقَالَتْ: لَا، إِلَّا أَنْ يَشَاءُوا أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً وَيَكُونُ الْوَلَاءُ لِي، فَذَهَبَتْ بَرِيرَةُ فَكَلَّمَتْ فِي ذَلِكَ أَهْلَهَا فَأَبَوْا عَلَيْهَا، إِلَّا أَنْ يَكُونَ الْوَلَاءُ لَهُمْ، فَجَاءَتْ إِلَى عَائِشَةَ وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ، فَقَالَتْ لَهَا مَا قَالَ أَهْلُهَا، فَقَالَتْ: لَا هَا اللَّهِ إِذًا إِلَّا أَنْ يَكُونَ الْوَلَاءُ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذَا؟» فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَرِيرَةَ أَتَتْنِي تَسْتَعِينُ بِي عَلَى كِتَابَتِهَا، فَقُلْتُ: لَا، إِلَّا أَنْ يَشَاءُوا أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً وَيَكُونُ الْوَلَاءُ لِي، فَذَكَرَتْ ذَلِكَ لِأَهْلِهَا فَأَبَوْا عَلَيْهَا، إِلَّا أَنْ يَكُونَ الْوَلَاءُ لَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ»، ثُمَّ قَامَ فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: " مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ يَقُولُونَ: أَعْتِقْ فُلَانًا وَالْوَلَاءُ لِي. كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَكُلُّ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ " فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ زَوْجِهَا وَكَانَ عَبْدًا فَاخْتَارَتْ نَفْسَهَا قَالَ عُرْوَةُ: «فَلَوْ كَانَ حُرًّا، مَا خَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরা (রাঃ) নিজের ব্যাপারে তার মালিকের সঙ্গে দাসত্ব হতে মুক্তির চুক্তি করে। সে নয় বছরে তার মালিককে নয় উকিয়্যা দিবে, প্রতি বছর এক উকিয়্যা করে আদায় করবে। এরপর সে আয়িশা (রাঃ)-এর নিকট সাহায্যপ্রার্থী হলে তিনি বলেন: না, তবে যদি তারা চায়, আমি তাদেরকে একত্রে সব পাওনা পরিশোধ করে দেব। তবে ‘ওয়ালা’ আমার হবে। বারীরা (রাঃ)-এর পর তার মালিকদের কাছে এ বিষয়ে আলোচনা করলে তারা তা অস্বীকার করল। তারা বললো, ‘ওয়ালা’ আমাদের কাছেই থাকবে। তখন বারীরা (রাঃ) আয়িশা (রাঃ)-এর নিকট এসে তার মালিক যা বলেছে, তা তাঁকে জানালেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) এলেন।আয়িশা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! বারীরা (রাঃ) তার দাসত্ব মুক্তির অর্থ আদায়ের ব্যাপারে আমার কাছে সাহায্য চাইল। আমি বললাম না, যদি তারা ইচ্ছা করে, তবে আমি একসঙ্গে তাদের পাওনা মিটিয়ে দেব, কিন্তু ‘ওয়ালা’ আমার থাকবে। সে তার মালিকের নিকট এ কথা উল্লেখ করলে তারা মানতে অস্বীকার করে এবং বলে: ‘ওয়ালা’ আমাদের থাকবে।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তাকে কিনে তাদের ওয়ালার শর্ত দাও। কেননা, যে মুক্ত করবে ‘ওয়ালা’ তারই থাকবে। পরে তিনি দাঁড়িয়ে লোকেদের সামনে খুতবা স্বরূপ আল্লাহর হামদ ও প্রশংসা বর্ণনার পর বললেন: লোকদের কী হলো, তারা এমন এমন শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। তারা বলে: অমুককে আজাদ কর তার ওয়ালা আমি পাব। মহান ও মহীয়ান আল্লাহর কিতাব সর্বাধিক পালনীয়। মহান ও মহীয়ান আল্লাহ যে শর্ত ঠিক করেছেন, তা খুবই সুদৃঢ়। আর যে শর্ত আল্লাহর কিতাবে নেই, তা বাতিল। যদি শর্ত একশতও হয়।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বারীরা (রাঃ)-কে তার স্বামীর ব্যাপারে ইখতিয়ার প্রদান করেন। সে [স্বামী] ছিল দাস। তখন সে নিজেকে গ্রহণ করে এবং [স্বামীকে ছেড়ে দেয়]। উরওয়া (রহঃ) বলেন: তার স্বামী স্বাধীন হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইখতিয়ার দিতেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন