২৭/৬৬. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৩৭ - তালাক

‘ইদ্দাত পালনকারিণীর জন্য বড়ই পাতার পানিতে মাথা ধোয়ার অনুমতি প্রসঙ্গে

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৩৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ الضَّحَّاكِ، يَقُولُ: حَدَّثَتْنِي أُمُّ حَكِيمٍ بِنْتُ أَسِيدٍ، عَنْ أُمِّهَا: أَنَّ زَوْجَهَا تُوُفِّيَ وَكَانَتْ تَشْتَكِي عَيْنَهَا فَتَكْتَحِلُ الْجَلَاءَ، فَأَرْسَلَتْ مَوْلَاةً لَهَا إِلَى أُمِّ سَلَمَةَ، فَسَأَلَتْهَا عَنْ كُحْلِ الْجَلَاءِ، فَقَالَتْ: لَا تَكْتَحِلُ، إِلَّا مِنْ أَمْرٍ لَا بُدَّ مِنْهُ، دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ أَبُو سَلَمَةَ، وَقَدْ جَعَلْتُ عَلَى عَيْنِي صَبْرًا، فَقَالَ: «مَا هَذَا يَا أُمَّ سَلَمَةَ؟» قُلْتُ: إِنَّمَا هُوَ صَبْرٌ يَا رَسُولَ اللَّهِ، لَيْسَ فِيهِ طِيبٌ، قَالَ: «إِنَّهُ يَشُبُّ الْوَجْهَ، فَلَا تَجْعَلِيهِ إِلَّا بِاللَّيْلِ، وَلَا تَمْتَشِطِي بِالطِّيبِ وَلَا بِالْحِنَّاءِ، فَإِنَّهُ خِضَابٌ» قُلْتُ: بِأَيِّ شَيْءٍ أَمْتَشِطُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِالسِّدْرِ تُغَلِّفِينَ بِهِ رَأْسَكِ»

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু হাকীম বিনতু আসীদ (রহঃ) তাঁর মাতা হতে বর্ণনা করেন: যখন তাঁর স্বামী মৃত্যুবরণ করে, তখন তাঁর চোখে ব্যথা ছিল। তখন তিনি ইসমিদ সুরমা ব্যবহার করেন। পরে তিনি তাঁর আযাদ করা এক দাসীকে উম্মু সালামাহ (রাঃ)- এর নিকট পাঠান। সে তাঁর নিকট ইসমিদ সুরমা ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করে।উম্মু সালামাহ্ (রাঃ) বললেন: কোনো সুরমা লাগাবে না। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন হয়। কেননা আবূ সালামাহ্ (রাঃ) মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসেন। তখন আমার চোখে মুসবির [সুরমা] লাগাই। তিনি (ﷺ) বলেন, হে উম্মু সালামাহ্! এটা কি? আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)। এটা মুসবির। এতে সুগন্ধি নেই। তিনি (ﷺ) বলেন: এর দ্বারা চেহারা উজ্জ্বল হয়। রাতে ছাড়া এটা ব্যবহার করবে না। সুগন্ধি দ্বারা মাথা ধোবে না, মেহেদী দ্বারাও না। কেননা, মেহেদীতে খিযাব। আমি বললাম, "হে আল্লাহর রাসূল! আমি কি দিয়ে মাথা ধোব? তিনি (ﷺ) বললেন: বড়ই পাতা দিয়ে তোমার মাথা ঢেকে দেবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন