২৭/৬৫. অধ্যায়ঃ
'ইদ্দাত পালনকারিণীর খিযাব লাগানো
সুনানে নাসাঈ : ৩৫৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৩৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تَحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ، وَلَا تَكْتَحِلُ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا»
উম্মু আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যে মহিলা আল্লাহ ও কেয়ামতের দিনে ঈমান রাখে, তার জন্য স্বামী ব্যতীত কোনো মৃতের জন্য তিনদিনের বেশি শোক পালন করা বৈধ হবে না। সে সুরমা লাগাবে না, খিযাব লাগাবে না এবং রং করা কাপড় পরবে না।
