২৭/৬৭. অধ্যায়ঃ
শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৩৫৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৩৮
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ وَهُوَ ابْنُ مُوسَى، قَالَ حُمَيْدٌ: وَحَدَّثَتْنِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، قَالَتْ: جَاءَتْ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَتِي رَمِدَتْ، أَفَأَكْحُلُهَا؟ وَكَانَتْ مُتَوَفًّى عَنْهَا، فَقَالَ: «أَلَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا» ثُمَّ قَالَتْ: إِنِّي أَخَافُ عَلَى بَصَرِهَا، فَقَالَ: «لَا، إِلَّا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَحِدُّ عَلَى زَوْجِهَا سَنَةً، ثُمَّ تَرْمِي عَلَى رَأْسِ السَّنَةِ بِالْبَعْرَةِ»
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
এক নারী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার কন্যার চোখে ব্যথা, আমি কি তাকে সুরমা লাগিয়ে দেব? তার স্বামী মারা গেছে।তিনি (ﷺ) বললেন: চার মাস দশ দিন পূর্ণ হওয়ার পর লাগাবে। ঐ নারী আবার বলল: আমি তার চোখ নষ্ট হওয়ার ভয় করছি।তিনি (ﷺ) বললেন: অবশ্যই চার মাস দশ দিন শোক পালন করতে হবে। জাহিলি যুগে প্রতিটি নারীকেই স্বামীর জন্য পূর্ণ এক বছর শোক পালন করতে হতো। এক বছর পর তারা গোবর নিক্ষেপ করত।
