২৭/৬৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৩৯ - তালাক
শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারে নিষেধাজ্ঞা
সুনানে আন-নাসায়ী : ৩৫৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا: أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ ابْنَتِهَا مَاتَ زَوْجُهَا وَهِيَ تَشْتَكِي، قَالَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَحِدُّ السَّنَةَ، ثُمَّ تَرْمِي الْبَعْرَةَ عَلَى رَأْسِ الْحَوْلِ، وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যায়নাব বিনতু আবূ সালামাহ্ (রাঃ) সূত্রে তাঁর মাতা উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। এক মহিলা নবী (ﷺ)-এর কাছে গিয়ে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করল। তার স্বামী মৃত্যুবরণ করেছে এবং সে চোখের অসুখে ভুগছে। তিনি (ﷺ) বললেন : জাহিলী যুগে তোমাদের প্রত্যেক নারী এক বছর শোক পালন করত। আর বছর পূর্ণ হলে গোবর নিক্ষেপ করত। এখন তো মাত্র চারমাস দশদিন।
