২৭/৬৭. অধ্যায়ঃ
শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৩৫৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى بْنِ مَعْدَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، مَوْلَى الْأَنْصَارِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ: أَنَّ امْرَأَةً مِنْ قُرَيْشٍ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدْ خِفْتُ عَلَى عَيْنِهَا وَهِيَ تُرِيدُ الْكُحْلَ، فَقَالَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ، وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا» فَقُلْتُ لِزَيْنَبَ: مَا رَأْسُ الْحَوْلِ؟ قَالَتْ: «كَانَتِ الْمَرْأَةُ فِي الْجَاهِلِيَّةِ إِذَا هَلَكَ زَوْجُهَا، عَمَدَتْ إِلَى شَرِّ بَيْتٍ لَهَا، فَجَلَسَتْ فِيهِ حَتَّى إِذَا مَرَّتْ بِهَا سَنَةٌ خَرَجَتْ فَرَمَتْ وَرَاءَهَا بِبَعْرَةٍ»
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
কুরাইশ বংশের এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বলল, ‘আমার মেয়ের স্বামীর মৃত্যু হয়েছে, আমার আশঙ্কা তার চোখ নষ্ট হয়ে যাবে। সে আশা করেছিল, তিনি (ﷺ) তাকে সুরমা লাগাবার অনুমতি দেবেন। কিন্তু তিনি (ﷺ) বললেন: তোমাদের প্রত্যেক নারী বছর পূর্ণ হলে গোবর নিক্ষেপ করত। এখন তো মাত্র চার মাস দশ দিন।’হুমায়দ ইবনু নাফি (রহঃ) বলেন: আমি যায়নাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম : এক বছর পূর্তি কি? তিনি বললেন: জাহিলী যুগে কোনো নারীর স্বামীর মৃত্যু হলে সে অতি নিকৃষ্ট ঘরে আশ্রয় নিত। এক বছর পূর্ণ হলে সে নিজের পেছনে গোবর ছুঁড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসতো।
