২৭/৬৭. অধ্যায়ঃ
শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৩৫৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৪১
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ: أَنَّ امْرَأَةً سَأَلَتْ أُمَّ سَلَمَةَ، وَأُمَّ حَبِيبَةَ، أَتَكْتَحِلُ فِي عِدَّتِهَا مِنْ وَفَاةِ زَوْجِهَا؟ فَقَالَتْ: أَتَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ ذَلِكَ؟ فَقَالَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا أَقَامَتْ سَنَةً، ثُمَّ قَذَفَتْ خَلْفَهَا بِبَعْرَةٍ، ثُمَّ خَرَجَتْ، وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا حَتَّى يَنْقَضِيَ الْأَجَلُ»
যয়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
এক নারী উম্মু সালামা (রাঃ) এবং উম্মু হাবিবা (রাঃ)-এর নিকট স্বামীর মৃত্যুতে ইদ্দত পালন সম্পর্কে জানতে চাইলো। সে সুরমা লাগাতে পারবে কি?তারা বললেন: এক নারী নবী (ﷺ)-এর নিকট এসে প্রশ্ন করলে তিনি বললেন: জাহিলি যুগে তোমাদের প্রত্যেকের স্বামী মারা গেলে, এক বছর ইদ্দত পালন করতো। এরপর তার পেছনে গোবর ছুঁড়ে দিয়ে বের হতো। আর এখন তো চার মাস দশ দিনেই ইদ্দত শেষ হয়ে যায়।
