৩৫/৩০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১০ - মানত ও কসম
যে মানৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে করা হয় না
সুনানে আন-নাসায়ী : ৩৮১০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ الْأَحْوَلُ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ يَقُودُ رَجُلًا فِي قَرَنٍ، فَتَنَاوَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَطَعَهُ، قَالَ: «إِنَّهُ نَذْرٌ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এমন একজন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন; যে আরেকটি লোককে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। নবী (ﷺ) তা ধরে কেটে ফেললেন। তখন সে ব্যক্তি বলল : এটা তার মানত ছিল।
