৩৫/৩০. অধ্যায়ঃ

যে মানৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে করা হয় না

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮১১

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ الْأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ يَقُودُهُ إِنْسَانٌ بِخِزَامَةٍ فِي أَنْفِهِ، فَقَطَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ أَمَرَهُ أَنْ يَقُودَهُ بِيَدِهِ»قَالَ ابْنُ جُرَيْجٍ: وَأَخْبَرَنِي سُلَيْمَانُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ وَإِنْسَانٌ قَدْ رَبَطَ يَدَهُ بِإِنْسَانٍ آخَرَ بِسَيْرٍ، أَوْ خَيْطٍ، أَوْ بِشَيْءٍ غَيْرِ ذَلِكَ، فَقَطَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «قُدْهُ بِيَدِكَ»

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন, আর সে ব্যক্তি কাবা তাওয়াফ করছিল। তখন তাকে অন্য ব্যক্তি তার নাকে উটের লাগাম লাগিয়ে টানছিল। নবী (ﷺ) তার কাছে গেলেন এবং তা নিজ হাতে কেটে ফেললেন, অতঃপর তিনি তাকে আদেশ করলেন: তুমি তাকে তোমার হাত দিয়ে ধরে নিয়ে যাও।ইবনু জুরাইয (রহঃ) বলেন: সুলাইমান আমাকে জানিয়েছেন যে, তাউস তাকে ইবনু আব্বাস (রাঃ) থেকে জানিয়েছেন, তিনি বলেন, নবী (ﷺ) তার নিকট দিয়ে গেলেন, তখন তিনি কাবার তাওয়াফ করছিলেন। আর এক ব্যক্তি নিজের হাত অন্য ব্যক্তির সাথে বেঁধে রেখেছিল চামড়ার রশি, সুতলি বা অন্য কিছু দিয়ে। নবী (ﷺ) নিজ হাতে তা কেটে ফেললেন এবং বললেন: তুমি তাকে তোমার হাত দিয়ে ধরে নিয়ে যাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন