৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৮২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَزِيدَ بْنِ نُعَيْمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الْحَقْلِ، وَهِيَ الْمُزَابَنَةُ» خَالَفَهُ هِشَامٌ، وَرَوَاهُ عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হাকুল অর্থাৎ মুযাবানাহ করতে নিষেধ করেছেন। হিশাম (রহঃ) ইয়াহিয়া হতে, তিনি আবু সালামা হতে, তিনি জাবির (রাঃ) হতে ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন।
