৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৮৩
أَخْبَرَنَا الثِّقَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُخَاضَرَةِ، وَقَالَ: " الْمُخَاضَرَةُ: بَيْعُ الثَّمَرِ قَبْلَ أَنْ يَزْهُوَ، وَالْمُخَابَرَةُ: بَيْعُ الْكَرْمِ بِكَذَا وَكَذَا صَاعٍ " خَالَفَهُ عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، فَقَالَ: عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ "
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মুযাবানাহ, মুখাযারাহ করতে নিষেধ করেছেন। মুখাযারাহ হলো পরিপক্ক হওয়ার পূর্বে ফল বিক্রি করা। আর মুখাবারাহ হলো [অনুমান করে] গাছের আঙ্গুরকে পাড়া আঙ্গুরের এত এত সা’-এর বিনিময়ে বিক্রি করা। আমর ইবন আবু সালামাহ (রহঃ) বিপরীতক্রমে বলেন, তার পিতা আবু হুরাইরাহ (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেন।
