৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৩৯৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৯১
أَخْبَرَنَا سَرِيعُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ الْخَصِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الصَّلَاةُ، وَأَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ»
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: [হাক্কুল্লাহ (আল্লাহর অধিকার) সংক্রান্ত বিষয়ে] সর্বপ্রথম বান্দার নিকট থেকে সালাতের হিসাব নেওয়া হবে। আর [হাক্কুলআবাদ (মানুষের অধিকার) সংক্রান্ত বিষয়ে] সর্বাগ্রে মানুষের মাঝে হত্যার বিচার করা হবে।
