৩৮/১২. অধ্যায়ঃ
মুসলিমের দাস পালিয়ে মুশরিকদের নিকট যাওয়া এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে শাব্দিক পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৪৯
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
মানসুর (রহঃ) শা'বী (রাঃ) থেকে এবং তিনি জারীর (রাঃ) থেকে। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কোনো দাস পালিয়ে যায়, তখন তার সালাত ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, যতক্ষণ না সে তার মালিকের নিকট ফিরে আসে।
