৩৮/১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৫০ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
মুসলিমের দাস পালিয়ে মুশরিকদের নিকট যাওয়া এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদীসে শা‘বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে শাব্দিক পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪০৫০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৫০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: كَانَ جَرِيرٌ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا، وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
মুগীরাহ্ (রহঃ) শা'বী (রহঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন: জারীর (রাঃ) নাবী (ﷺ) হতে বর্ণনা করতেন যে, যখন কোন দাস পালিয়ে যায়, তখন তার কোন সালাত কবুল হয় না। যদি সে এভাবে মারা যায়, তবে সে কাফির হয়ে মরবে। জারীর (রাঃ)-এর এক দাস পালিয়ে গিয়েছিল। তিনি তাকে পাকড়াও করার পর তার ঘাড়ে আঘাত করে (ফলে সে মারা যায়)।
