৩৮/১২. অধ্যায়ঃ
মুসলিমের দাস পালিয়ে মুশরিকদের নিকট যাওয়া এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে শাব্দিক পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৫১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى أَرْضِ الشِّرْكِ، فَلَا ذِمَّةَ لَهُ»
জারীর ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মুগীরা (রহঃ), শা'বী (রহঃ) থেকে এবং তিনি জারীর ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে। যখন কোন দাস মুশরিকদের এলাকায় বা দেশে পালিয়ে যায়, তখন তার জন্য আর কোন নিরাপত্তা দানকারী থাকে না।
