৩৮/১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৫৭ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে আন-নাসায়ী : ৪০৫৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৫৭
أَخْبَرَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ قَالَ: أَنْبَأَنَا الْمُغِيرَةُ بْنُ مُسْلِمٍ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ عُثْمَانَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانِهِ فَعَلَيْهِ الرَّجْمُ، أَوْ قَتَلَ عَمْدًا فَعَلَيْهِ الْقَوَدُ، أَوِ ارْتَدَّ بَعْدَ إِسْلَامِهِ فَعَلَيْهِ الْقَتْلُ»
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) 'উসমান (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: তিনটির কোন এক কারণ ছাড়া মুসলিমকে হত্যা করা বৈধ নয়:[১] যে ব্যক্তি বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচার করে, তাকে রজমের মাধ্যমে হত্যা করা;[২] যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে, তার বদলে তাকে হত্যা করা;[৩] যে ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়, তাকে হত্যা করা।
