৩৮/২৯. অধ্যায়ঃ
হত্যা হারাম
সুনানে নাসাঈ : ৪১৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৩০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي ضُلَّالًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
আবূ বাকরা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: তোমরা আমার পরে পথভ্রষ্টতার দিকে প্রত্যাবর্তন করো না, যে কারণে তোমরা একে অপরের গর্দান উড়াবে।
