৪০/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৫৮ - বায়'আত
যুদ্ধক্ষেত্র হতে পলায়ন না করার অঙ্গীকার
সুনানে আন-নাসায়ী : ৪১৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৫৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، سَمِعَ جَابِرًا يَقُولُ: «لَمْ نُبَايِعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَوْتِ، إِنَّمَا بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نَفِرَّ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আবুয যুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি জাবির (রাঃ)- কে বলতে শুনেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট মৃত্যুবরণ করার কোন অঙ্গীকার করিনি, বরং আমরা যুদ্ধক্ষেত্র হতে না পালানোর অঙ্গীকার করেছি।
