৪০/৮. অধ্যায়ঃ
মৃত্যুবরণ করার অঙ্গীকার
সুনানে নাসাঈ : ৪১৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৫৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ قَالَ: قُلْتُ لِسَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَلَى أَيِّ شَيْءٍ بَايَعْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْحُدَيْبِيَةِ؟ قَالَ: «عَلَى الْمَوْتِ»
ইয়াযীদ ইব্ন আবূ উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সালামা ইবন আকওয়া (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম, আপনারা হুদাইবিয়ার যাত্রার দিনে নবি (ﷺ)-এর কাছে কোন বিষয়ের উপর অঙ্গীকার করেছিলেন? তিনি বলেন: মৃত্যুবরণ করার।
