৪০/৯. অধ্যায়ঃ
জিহাদ করার অঙ্গীকার
সুনানে নাসাঈ : ৪১৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬০
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أُمَيَّةَ ابْنَ أَخِي يَعْلَى بْنِ أُمَيَّةَ، حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ، أَنَّ يَعْلَى بْنَ أُمَيَّةَ قَالَ: جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي أُمَيَّةَ يَوْمَ الْفَتْحِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ أَبِي عَلَى الْهِجْرَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُبَايِعُهُ عَلَى الْجِهَادِ»، وَقَدِ انْقَطَعَتِ الْهِجْرَةُ
ইয়ালা ইব্ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতা উমাইয়া-কে মাক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল! হিজরত করার ব্যাপারে আমার পিতা থেকে অঙ্গীকার গ্রহণ করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি তার থেকে জিহাদ করার অঙ্গীকার নেব। কারণ হিজরত করার যুগ শেষ হয়ে গেছে।
