৪৪/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৯৯ - কুরবানী
পাথর দ্বারা যাবাহ করা প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৪৩৯৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৯৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ أَنَّهُ: أَصَابَ أَرْنَبَيْنِ، وَلَمْ يَجِدْ حَدِيدَةً يَذْبَحُهُمَا بِهِ فَذَكَّاهُمَا بِمَرْوَةٍ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي اصْطَدْتُ أَرْنَبَيْنِ، فَلَمْ أَجِدْ حَدِيدَةً أُذَكِّيهِمَا بِهِ فَذَكَّيْتُهُمَا بِمَرْوَةٍ أَفَآكُلُ؟ قَالَ: «كُلْ»
মুহাম্মদ ইবন সাফওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি দু'টি খরগোশ পেলেন, তা যাবাহ করার জন্য কোন লৌহ জাতীয় অস্ত্র পেলেন না, যা দিয়ে তা যাবাহ করবেন। তাই তিনি তা পাথর দ্বারা যাবাহ করলেন। পরে নাবী (ﷺ) এর কাছে উপস্থিত হয়ে বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ) আমি দু'টি খরগোশ শিকার করেছি। আমি এদেরকে যাবাহ করার জন্য কোন লৌহাস্ত্র পাইনি বিধায় পাথর দিয়ে যাবাহ করেছি। এখন আমি কি তা খাব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, খাও।
