৪৪/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪০০ - কুরবানী
পাথর দ্বারা যাবাহ করা প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৪৪০০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪০০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاضِرُ بْنُ الْمُهَاجِرِ الْبَاهِلِيُّ قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، «أَنَّ ذِئْبًا نَيَّبَ فِي شَاةٍ، فَذَبَحُوهَا بِالْمَرْوَةِ فَرَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَكْلِهَا»
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
এক নেকড়ে বাঘ একটি বকরির গায়ে কামড় দিলো। তখন তারা তা পাথর দিয়ে যাবাহ করলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা খাওয়ার সম্মতি প্রদান করলেন।
