৪৪/১৯. অধ্যায়ঃ
কাষ্ঠ দ্বারা যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৪০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ خَالِدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ قَالَ: سَمِعْتُ مُرِّيَّ بْنَ قَطَرِيٍّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرْسِلُ كَلْبِي، فَآخُذُ الصَّيْدَ فَلَا أَجِدُ مَا أُذَكِّيهِ بِهِ، فَأَذْبَحُهُ بِالْمَرْوَةِ وَبِالْعَصَا، قَالَ: «أَنْهِرِ الدَّمَ بِمَا شِئْتَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ»
আদী ইবন হাতীম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রসূল (ﷺ) আমি আমার কুকুর ছেড়ে শিকার ধরি। কিন্তু তা যবেহ করার জন্য কিছু না পাওয়ায় তা কাঠ ও লাঠি দিয়ে যবাই করি। তিনি (ﷺ) বললেন: যা দ্বারা ইচ্ছা, রক্ত প্রবাহিত করে দাও এবং আল্লাহর নাম নিয়ে যবাই কর।
