৪৪/২৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪০৭ - কুরবানী
হিংস্র পশু দ্বারা দংশিত জন্তু যাবাহ করা
সুনানে আন-নাসায়ী : ৪৪০৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪০৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ حَاضِرَ بْنَ الْمُهَاجِرِ الْبَاهِلِيَّ قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ يُحَدِّثُ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ «ذِئْبًا نَيَّبَ فِي شَاةٍ فَذَبَحُوهَا بِمَرْوَةٍ، فَرَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَكْلِهَا»
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
একটি বাঘ একটি বকরি কামড়ালে লোকেরা একটি ধারালো পাথর দিয়ে তা যাবাহ করল। তখন নবী (ﷺ) তা খাওয়ার সম্মতি দিলেন।
