৪৪/২৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪০৮ - কুরবানী
কুয়ায় পড়ে যাওয়া প্রাণী যাবাহ করা, যার গলায় ছুরি পৌঁছানো সম্ভব নয়
সুনানে আন-নাসায়ী : ৪৪০৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪০৮
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الْعُشَرَاءِ، عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَمَا تَكُونُ الذَّكَاةُ إِلَّا فِي الْحَلْقِ وَاللَّبَّةِ؟ قَالَ: «لَوْ طَعَنْتَ فِي فَخِذِهَا لَأَجْزَأَكَ»
আবুল 'উশারা (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
আবুল 'উশারা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি বললাম : হে আল্লাহর রাসূল (ﷺ) গলা এবং বুকের মাঝখান ছাড়া কি যাবাহ হয় না? তিনি (ﷺ) বললেন : যদি তুমি তার উরুতেও আঘাত কর, তবে তাই তোমার জন্য যথেষ্ট হবে।
[১] ‘লাব্বা’ বলা হয় বুকের উপরের অংশকে।
