৪৪/২৬. অধ্যায়ঃ
যে জন্তু পালিয়ে যায় এবং তা ধরাও যায় না ৪৪
সুনানে নাসাঈ : ৪৪০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪০৯
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رَافِعٍ، عَنْ رَافِعٍ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَاقُو الْعَدُوِّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى قَالَ: «مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَكُلْ، مَا خَلَا السِّنَّ وَالظُّفُرَ»، قَالَ: فَأَصَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهْبًا فَنَدَّ بَعِيرٌ، فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ، فَقَالَ: " إِنَّ لِهَذِهِ النَّعَمِ - أَوْ قَالَ: الْإِبِلِ - أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَافْعَلُوا بِهِ هَكَذَا "
রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! আমরা আগামীকাল শত্রুর মুকাবিলা করব। আর আমাদের সাথে ছুরিও নেই। তিনি (ﷺ) বললেন: যা দ্বারা রক্ত প্রবাহিত করা যায় এবং যাকে মহান ও মহীয়ান আল্লাহর নামে যবেহ করা হয়, তা খাও; দাঁত ও নখ দ্বারা যা যবেহ করা হয় সেগুলো ছাড়া।সেই যুদ্ধে রসূলুল্লাহ (ﷺ) গনিমতের মাল হিসেবে একপাল উট ও ছাগল পেলেন। তা থেকে একটি উট পালাতে লাগল। এক ব্যক্তি তীর মেরে তাকে আটকে দিল। তখন তিনি (ﷺ) বললেন: এ সকল জন্তু অথবা তিনি (ﷺ) বলেছেন, এ সকল উটের বন্য পশুর মতো পালানোর অভ্যাস রয়েছে। অতএব যদি কোন উট পালিয়ে যায় এবং তোমরা তাকে ধরতে না পার, তবে তোমরা তার প্রতি এরূপ ব্যবহারই করবে।
