৪৪/২৬. অধ্যায়ঃ
যে জন্তু পালিয়ে যায় এবং তা ধরাও যায় না ৪৪
সুনানে নাসাঈ : ৪৪১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪১০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَاقُو الْعَدُوِّ، وَلَيْسَتْ مَعَنَا مُدًى، قَالَ: " مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ، أَمَّا السِّنُّ: فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ: فَمُدَى الْحَبَشَةِ، وَأَصَبْنَا نَهْبَةَ إِبِلٍ، أَوْ غَنَمٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ "، فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ الْإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَيْءٌ فَافْعَلُوا بِهِ هَكَذَا»
রাফি ইব্ন খাদীজ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ), আমরা শত্রুর মুখোমুখি হব, এবং তখন আমাদের সাথে কোনো ছুরি নেই। তিনি (ﷺ) বললেন : যা দিয়ে রক্ত প্রবাহিত করা যায় এবং মহান আল্লাহর নামে যবেহ করা হয়, তা খাও; তবে যা দাঁত ও নখ দিয়ে কাটা হয়, তা নয়। আমি তোমাদের কাছে এর কারণ বলছি : দাঁত হচ্ছে এক প্রকার হাড়, আর নখ হচ্ছে হাবশীদের ছুরি।আমরা গনিমতস্বরূপ এক পাল উট বা ছাগল পেয়েছিলাম। তার মধ্যে থেকে একটি উট পালিয়ে গেল, তখন একজন ব্যক্তি তীর নিক্ষেপ করে সেটিকে থামিয়ে দিল। এরপর রসূলুল্লাহ (ﷺ) বললেন : এই সকল উটের মধ্যে বন্য পশুর মতো স্বভাব আছে। তোমাদের মধ্যে যদি কোনো উটকে কাবু করতে না পারো, তবু তার সাথে এমন করো।
