৪৪/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৪২ - কুরবানী
মুজাস্সামাহ্ নিশানাবাজীর মাধ্যমে হত্যা করা প্রাণীর গোশত খাওয়ার নিষেধাজ্ঞা
সুনানে আন-নাসায়ী : ৪৪৪২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৪২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي الْمِنْهَالُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَعَنَ اللَّهُ مَنْ مَثَّلَ بِالْحَيَوَانِ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: যে ব্যক্তি কোন জীব-জন্তুকে অঙ্গহানি করে বিকৃত করে, আল্লাহ তা'আলা তাকে লা'নাত করেন।
