৪৬/১১. অধ্যায়ঃ

নারীর পরিবর্তে পুরুষের হত্যা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৪১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: " أَنَّ يَهُودِيًّا أَخَذَ أَوْضَاحًا مِنْ جَارِيَةٍ، ثُمَّ رَضَخَ رَأْسَهَا بَيْنَ حَجَرَيْنِ، فَأَدْرَكُوهَا وَبِهَا رَمَقٌ، فَجَعَلُوا يَتَّبِعُونَ بِهَا النَّاسَ، هُوَ هَذَا، هُوَ هَذَا، قَالَتْ: نَعَمْ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضِخَ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ "

আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ইহুদি এক বালিকার রূপার অলঙ্কার কেড়ে নিল এবং পরে তাকে দুটি পাথরের মাঝে রেখে তার মাথা চূর্ণ করল। লোকজন এসে দেখল, তার নিঃশ্বাস তখনও অবশিষ্ট রয়েছে। লোকজন তাকে জিজ্ঞেস করতে লাগল : তোমাকে কি ওই ব্যক্তি মেরেছে? ওই ব্যক্তি মেরেছে? অবশেষে ওই ইহুদির নাম আসতেই সে বলল : হ্যাঁ। তখন রসূলুল্লাহ (ﷺ) এর আদেশে তার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে চূর্ণ করে দেয়া হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন