৪৬/১১. অধ্যায়ঃ
নারীর পরিবর্তে পুরুষের হত্যা করা
সুনানে নাসাঈ : ৪৭৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৪২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: خَرَجَتْ جَارِيَةٌ عَلَيْهَا أَوْضَاحٌ، فَأَخَذَهَا يَهُودِيٌّ فَرَضَخَ رَأْسَهَا، وَأَخَذَ مَا عَلَيْهَا مِنَ الْحُلِيِّ، فَأُدْرِكَتْ وَبِهَا رَمَقٌ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ قَتَلَكِ فُلَانٌ؟» قَالَتْ بِرَأْسِهَا: لَا. قَالَ: «فُلَانٌ؟» قَالَ: حَتَّى سَمَّى الْيَهُودِيَّ، قَالَتْ بِرَأْسِهَا: نَعَمْ. فَأُخِذَ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضِخَ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক বালিকা রূপার অলংকার পরিহিত অবস্থায় বের হলে এক ইয়াহুদি তাকে ধরল। তারা তার মাথা দুইটি পাথরের মাঝে রেখে চূর্ণ-বিচূর্ণ করে ফেলল এবং তার শরীরের অলংকার ছিনিয়ে নিয়ে গেল। লোকজন এসে তাকে এমন অবস্থায় পেল যে, তখনও তার নিঃশ্বাস অবশিষ্ট আছে। তারা তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে গেলে তিনি বললেন : তোমাকে কে আঘাত করেছে? অমুক ব্যক্তি? সে মাথায় ইশারায় বলল : না, আল্লাহর শপথ! তিনি বললেন : অমুক ব্যক্তি? শেষ পর্যন্ত তিনি আঘাতকারী ইয়াহুদের নাম নিয়ে জিজ্ঞেস করলে, সে তার মাথার ইশারায় বলল : হ্যাঁ। ঐ লোকটি ধৃত হলে তা সে স্বীকার করল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করলে দুই প্রস্তরের মধ্যে রেখে তার মাথা চূর্ণ করা হয়।
