৪৬/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৬২ - কাসামাহ
দাঁত দ্বারা কামড় দেয়ার ক্বিসাস এবং এ সম্পর্কে ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণনাকারীদের মধ্যে মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৬২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: حَدَّثَنَا زُرَارَةُ بْنُ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا عَضَّ ذِرَاعَ رَجُلٍ، فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَرَدْتَ أَنْ تَقْضَمَ ذِرَاعَ أَخِيكَ كَمَا يَقْضَمُ الْفَحْلُ؟» فَأَبْطَلَهَا
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
যুরারাহ্ ইবনু আওফা (রহঃ) 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) বর্ণনা করেন। এক লোক অপর লোকের হাতে কামড়ে ধরে, ফলে তার সামনের দাঁত পড়ে যায়। সে নবী (ﷺ) এর কাছে গিয়ে তা বর্ণনা করলে তিনি (ﷺ) বললেন : তুমি তোমার ভাইয়ের হাত জানোয়ারের মতো কামড়াতে চেয়েছিলে। তিনি (ﷺ) তার দিয়াত বাতিল করে দিলেন।
